এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি
কলকাতা: রথযাত্রা নিয়ে নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নালিশ জানাতে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি।
বিজেপি সূত্রে খবর, সোমবারই মুকুল রায়ের নেতৃত্বে প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশনের কাছে।সেখানে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের কাছে রাজ্য প্রশাসনের তরফে বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে এই অভিযোগে সরব হবেন বলে জানা গিয়েছে।
এদিকে রবিবার রথযাত্রা প্রসঙ্গে রাজ্য প্রশাসনের সঙ্গে দেখা করতে চেয়ে ডিজির কাছে আবেদন জানালেও তিনি ছুটির দিন দেখা করবেন না বলে জানিয়ে দেন। এই বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, 'আমরা দুটো চিঠি দিয়েছিলাম,প্রথম চিঠিতে মুখ্যসচিব,স্বরাষ্টসচিব ও ডিজি।তিনজনের কাছেই সময় চেয়ে চিঠি দেওয়া হয়। তারপর দিল্লিতে বৈঠকের পর অমিত শাহ জি আমাকে, কৈলাশ জি কে ও মুকুল রায়কে স্বরাষ্ট সচিবের সঙ্গে কথা বলতে বলেন। তখন তাঁকে চিঠি দিয়ে আজ বিকেল ৪ টের মধ্যে দেখা করতে চাই। কৈলাশ জি সকালেই দিল্লি থেকে চলে আসেন, কিন্তু এখনও পর্যন্ত সেই চিঠির কোনও উত্তর আসেনি।
এদিকে শনিবার রাতে ডিজিকে এসএমএস করে রবিবার বিকেল ৪টে দেখা করার সময় চাওয়া হয়, কিন্তু আজ দুপুরে ডিজি তরফে ডিআইজি আইবি-র ফোন করে জানান রবিবার ছুটির দিনে দেখা করতে পারবে না রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল।'
এর পাশাপাশি মোহন ভাগবতের কলকাতায় আসা নিয়ে মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যের পাল্টা জবাবে দিলীপ ঘোষ বলেন, 'মোহন ভগবত কী ববি হাকিমের অনুমতি নিয়ে আসবেন? ফিরহাদ হাকিম মেয়র হয়ে গিয়েছেন বলে কী সবকিছুর মালিক হয়ে গেছেন?'

No comments: