Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সম্মানিত বঙ্গরত্ন ভবানি মুণ্ডা

পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ণ সমবায় নিগম লিমিটিডের পক্ষ বিশেষ ভাবে সম্বর্ধনা করা হচ্ছে কালচিনি চা বাগানের মেয়ে বঙ্গরত্ন ভবানি মুণ্ডা কে । আগামী 12 ডিসেম্বর ঝাড়গ্ৰাম স্টেডিয়ামে রাজ‍্য ব‍্যাপী আদিবাসী নৃত‍্য ও বাদ‍্যযন্ত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে   চলছে । সেই অনুষ্ঠানে বঙ্গরত্ন ভবানি মুণ্ডা কে বিশেষ ভাবে সম্বর্ধনা করা হবে তার পত্র গতকাল ভবানি মুণ্ডা কাছে এসে পৌছায় আজ ঝাড়গ্ৰাম উদ্দেশ্য র ওনা দিচ্ছে ভবানি । কালচিনি চা বাগানের গর্ব ভবানি মুণ্ডা সে চাবাগানের মেয়েদের কে একত্রিত  করে মহিলা ফুটবল টিম গঠন করেছে এবং তাদের কে প্রশিক্ষণ দিচ্ছে । 1997 সাল থেকে ভবানি পথ চলা সুরু । ভবানি জানান যে চা বাগানের মেয়েদের মাঠে খেলতে দিতোনা পরিবারের লোকরা আমার মনে প্রশ্ন জাগতো কেন মেয়েরা খেলতে পারবেনা তার পর আস্তে আস্তে বহু লড়াই সংঘর্ষ করে কালচিনি ও তার আশেপাশের চাবাগানের মেয়েদের নিয়ে ফুটবল টিম তৈরি করি এবং তারপর বহু জায়গায় খেলতে গিয়েছি । বহু জায়গায় পুরষ্কৃত হয়েছি এমন কি অক্ষয় কুমার ও তাকে পরষ্কৃত করেছিল । কিন্ত বাম সরকারের সময় সরকার থেকে বিশেষ কোনো সূযোগ সুবিধা পায়নি সে । কিন্ত নুতনসরকার ভবানি কৃতত্বকে সন্মান দেয় এবং 2016 সালে রাজ‍্যসরকার তাকে বঙ্গরত্ন সন্মান প্রদান করে । কালচিনি থানার সামনে ভবানি ছোটো চা দোকান নিজের ছোটো কোলের দুই সন্তান কে সামলে সারাদিন চা দোকান করে বিকেলে দিকে মেয়েদের প্রশিক্ষণ দেয় ভবানি । বঙ্গরত্ন বাবদ যে একলক্ষ টাকা পেয়েছিল ভবানি সেটাও চা বাগানের মেয়েদের প্রশিক্ষণ জন‍্য খরচ করে দিয়েছে । ভবানি জানান এই যে সম্বর্ধনা পেতে চলেছি এতে আমি খুব খুশি কেননা এর ফলে চা বাগানের মেয়েদের মধ‍্যে প্ররণা জন্মাবে তারা অনুপ্রাণিত হবে এবং সব প্রতি বন্ধকতা কে সরিয়ে চা বাগানের মেয়েরা ও খেলতে মাঠে নামবে ।

No comments: