Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মুর্শিদাবাদে ফের তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

মুর্শিদাবাদে ফের তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এল প্রকাশ্যে। বহরমপুরে  তৃনমূলের জেলা কার্যালয়ে বিরোধী গোষ্ঠী আশ্রিত দুষ্কৃতিরা তান্ডব চালালো রবিবার সন্ধ্যায়। ভাঙচুর করা হয় জেলা কার্যালয়ের আসবাবপত্র ও বেধড়ক মারধোর করা হয় জেলা তৃনমূলের সহ সভাপতিকে বলে অভিযোগ। বর্তমানে গুরুতর আহত মুর্শিদাবাদ জেলা তৃনমূলের সহ সভাপতি অশোক দাস চিকিৎসাধীন বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন সন্ধ্যায় শহরের টেক্সটাইল মোড় সংলগ্ন জেলা তৃনমূল কার্যালয় চত্বরে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বহরমপুর পৌরসভার তৃনমূল কাউন্সিলর কানাই রায়কে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। উল্লেখ্য আগামী ১৯শে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে এদিন সন্ধ্যায় টাউন তৃনমূলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। জেলা তৃনমূল কার্যালয় থেকে মিছিল বেড়িয়ে যাওয়ার পর তৃনমূল কার্যালয়ে চড়াও হয় একদল দুষ্কৃতি। সেই সময় ফাঁকা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি জেলা তৃনমূলের সহ সভাপতি অশোক দাসকে বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান- বহরমপুর টাউন তৃনমূলের সভাপতি নাড়ুগোপাল মুখার্জী। মূলত ১৯শে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে জেলায় কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধী গোষ্ঠীর এই হামলা বলে জানা গিয়েছে।

No comments: