১০০ দিনের কাজ পেয়ে খুশি কুমারগ্রামের শ্রমজীবী বাসিন্দারা
কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে উচুনীচু জমি সমান করা এবং নিকাশি ও সেচ নালা পরিস্কারের জন্য ২১৩৮ শ্রম দিবস তৈরী করা হয়েছে । উন্নয়নমূল এই কাজে সরকারিভাবে বরাদ্দ করা হয়েছে ৪ লক্ষ ৩৭ হাজার ৯৯৭ টাকা । বেশ কয়েক দিন ধরেই গ্রাম পঞ্চায়েত অফিসের আশপাশের ঝোপঝাড় পরিস্কার করে উচুনীচু জমি সমান করার কাজ করছেন গ্রামের মহিলা এবং পুরুষ শ্রমজীবী মানুষেরা । পাশাপাশি অফিসের চারদিকে থাকা নিকাশি নালায় জমে থাকা নোংরা আবর্জনা সাফাই করে মাটি কাটার কাজ চলছে । এতে জায়গাটি সুন্দর হয়ে উঠছে । সরকারি উদ্যোগে এমন কাজ হওয়ায় এলাকায় পরিবেশ দূষণও কম হবে বলেই জানিয়েছেন অনেকে । অফিসের আশপাশের এলাকা কুমারগ্রাম বাজার, ফুটবল ময়দান, বন দপ্তর, থানা যাতায়াতের রাস্তার ধারের ঝোপঝাড় পরিস্কার হওয়ায় খুশি বাদিন্দারাও । মহিলা শ্রমিক অঞ্জনা দাস কুজুর সহ অনেকেই জানান, সরকারি উদ্যোগে ১০০ দিনের কাজ পেয়ে যা আয় হয় সেটা সংসারের অনেক কাজে লাগে । তাঁরা খুশি । কিন্তু বছরে শুধুমাত্র ১০০ দিন কাজের নিশ্চয়তা নয়, সেটা বাড়িয়ে অন্তত ২০০ দিন করা হলে তাঁরা সকলেই অনেক বেশী উপকৃত হবেন । কাজের ধারাবাহিকতা বজায় থাকলে ঝোপজঙ্গল, আগাছা সাফাই নিয়মিত হবে । তাতে প্রকৃত অর্থে দূষণমুক্ত নির্মল গ্রাম গড়ে তোলা যাবে । শুধু তাই নয়, নির্মল গ্রামের তকমাও ধরে রাখা সম্ভব হবে ।
Labels:
West Bengal


No comments: