তৃণমূলের জেলা সহ সভাপতিকে মারধর
মুর্শিদাবাদে তৃণমূলের জেলা সহ সভাপতিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার বহরমপুর পৌরসভার তৃণমূলের কাউন্সিলার কানাই রায় সহ ফিরোজ সেখ নামে আরও এক সক্রিয় তৃণমূল কর্মী। রবিবার সন্ধ্যায় বহরমপুরে জেলা তৃণমূলের কার্যলয়ে ঢুকে জেলা সহ সভাপতি অশোক দাসকে বেধড়ক মারধোর করে বেশ কয়েক জন দুষ্কৃতি। এই ঘটনায় মোট ৭ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। তারমধ্যে রয়েছেন বহরমপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কানাই রায় সহ তৃনমূলের সক্রিয় কর্মী ফিরোজ সেখ, জালাউদ্দিন আহামেদ, বরূন দত্ত, মিলন সেখ, আলমগির সেখ, তরুণ গালেরা। ঘটনায় ধৃত ২ ব্যক্তিকে বহরমপুর আদালতে তোলা হয় সোমবার।


No comments: