Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনার পাকা রাস্তা ইটাহারে

ইটাহারঃ প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনার পাকা রাস্তার কাজের সূচনা করা হল ইটাহারে। এদিন ইটাহার এর বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমল আচার্য্য প্রায় ৬ কিমি রাস্তার কাজের সূচনা করলেন অনুষ্ঠানের মাধ্য দিয়ে । মূলত ইটাহার থানার দূর্গাপুর গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত এন এইচ কানেকশন লাভলি মোর থেকে পাহারাজপুর পর্যুন্ত ৬ কিমি রাস্তা মধ্যে ১২০০ মিটার প্রথম অবস্থ্যায় প্রায় ৪৯ লক্ষ টাকা ব্যায়ে পাকা রাস্তা তৈরির কাজ শুরু হল। এই রাস্তার মধ্যে সাদাপুর, রানাপুর, ধরন্ডা সহ বেশ কিছু গ্রামের কয়েক হাজার মানুষের নিত্য দিনের যাতায়াত। এই রাস্তা মধ্যে বেশ কিছু স্কুল আছে। দীর্ঘ দিন ধরে এই রাস্তা টি বেহাল ছিল বলে জানা যায়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিধায়ক অমল আচার্য্য, এলাকার জেলা পরিষদ সদস্য বিউটি বেগম, এলাকার প্রধান প্রশান্ত বর্মন, অঞ্চল নেতৃত্ব অমিত গাঙ্গুলী, ঠিকাদার সংস্থ্যার কর্তারা সহ অন্যন্য এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা।

এই বিষয়ে অমল আচার্য্য বলেন, আজকে ইটাহারের দূর্গাপুর অঞ্চলেন এন এইচ কানেকশন লাভলি মোর থেকে পাহারাজপুর পর্যুন্ত ৬ কিমি রাস্তার কাজ শুরু হল ভারত সরকারের গ্রামন্নয়ন দফতর কতৃ আর্থিক বরাদ্দ্যে। কিন্তু প্রথমত ১২০০ মিটার রাস্তা তৈরি হবে প্রায় ৪৯ লক্ষ টাকা ব্যায়ে। ধীরে ধীরে বাকিটা করা হবে। এই রাস্তাটি বেহাল ছিল দীর্ঘ দিন ধরে। রাস্তা হলে এলাকার কয়েক হাজার মানুষ দূর্ভোগ থেকে বাঁচবে।

No comments: