বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা র্যালী
ইটাহারঃ উত্তর দিনাজপুর জেলা ২৭ তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফল করতে সরকারী ভাবে র্যালী করা হল ইটাহারে। এদিন ইটাহার চক্রের নানান স্কুলের সকল প্রধান শিক্ষক ও সহ শিক্ষক রা মিলে ইটাহারের রাস্তায় একটি বর্নাঢ্য র্যালী করলো। এদিন ইটাহার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে কার্য্যত ঢাকের বাজনার সাথে এই র্যালী করা হয়। উল্ল্যেখ্য আগামী ১০ ও ১১ তারিক জেলার মূল বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ইটাহার ব্লকে ইটাহার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠীত হতে চলেছে জেলার সকল প্রাথমিক ও এস এস কে স্কুলের ব্লক ভিত্তিক খেলায় কৃতী ছাত্র ছাত্রী দের নিয়ে। সেই বার্ষীক খেলা সফল করতেই আজকের এই র্যালী বলে জানা যায়। উপস্থিত থাকবেন জেলার সকল প্রশাসনিক কর্ম কর্তারা। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিল জেলা পূর্ত কর্মাধক্য পূজা আচার্য্য, ছন্দ্রময় দাস, ইন্দ্রনীল আচার্য্য, বলরাম বসাক, অনুনয় চক্রবর্তী সহ অন্যান্য স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা।


No comments: