Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

শিলাবৃষ্টিতে চাষের ক্ষতি, চেক বিলি সরকারের

কোচবিহার: পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় আসার পর বহু প্রকল্প করেছে। তার মধ্যেই কৃষক ভাইয়েদের কথা মাথায় রেখে অনেক প্রকল্প করেছেন। সেই প্রকল্পগুলো মধ্যে একটি প্রকল্প কৃষকের সাথে কৃষকের পাশে সবার আগে ।এই প্রকল্পের মাধ্যমে আজ কোচবিহারের তুফানগঞ্জ এর 1 নম্বর ব্লকে ঝড়ো ও শিলা বৃষ্টি ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক বিলি  হলো। আজ960 জন কৃষকের  হাতে চেক তুলে দেন মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার জেলায় এর আগে তিনবার এই জেলা পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তা প্রদান শিবির হয়েছে।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ও সহযোগিতায় আজ নাটাবাড়ি 2 নম্বর অঞ্চলের 960 জন ক্ষতিগ্রস্ত কৃষক। ভুট্টা ও অন্যান্য চাষে ক্ষতি হয়েছে তাদের মধ্যে  60 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে চেকের মাধ্যমে বিলি করা হলো। কৃষকরা এই ক্ষতিপূরণ পেয়ে ভীষণ খুশি এর আগে তিনবার পেয়েছে এবার নিয়ে চতুর্থবার। বামফ্রন্ট আমলে একটিও পয়সা পেত না এই কৃষকেরা দিদি ক্ষমতায় আসায় পর ফসল বীমা করেছে তার  জন্যই ক্ষতিপূরণ পাচ্ছে। তাতে  কৃষকেরা খুবই উপকৃত হয়েছেন পরের ফসলগুলো ঠিকঠাক করে করতে পারছেন । মহাজন থেকে ঋণ নিতে হচ্ছে না।

No comments: