Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

দাড়িভিটের মাঠেই হবে তৃণমূলের কর্মীসভা, দাবি শুভেন্দুর

আগামী ৬ জানুয়ারি দাড়িভিট স্কুলের মাঠেই করা হবে ১৯ শে জানুয়ারী বিগ্রেড সমাবেশের বুথ ভিত্তিক প্রস্ততি নিয়ে এক বিশাল কর্মীসভা। আজ উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস হেমতাবাদ থানার মাঠে আজকে বিশাল কর্মীসভা বক্তব্য রাখেন রাজ্য পরিবহন মন্ত্রি তথা জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী । তিনি জানান কিছু স্বার্থান্বেশী  মানুষ দাড়িভিট নিয়ে রাজনীতি করছে। দাড়িভিট নিয়ে ইসলামপুরে তিনবার সভা করেছি। এবার বিশাল এক কর্মীসভা ডাক দিলেন তৃন্মূল শীর্ষনেতা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি । হেমতাবাদ থানা মাঠে আজকের কর্মীসভা উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত রাষ্ঠমন্ত্রী গোলাম রব্বানী,জেলা সভাপতি তথা বিধায়ক অমল আচার্য, বিধায়ক মনোদেব সিনহা উত্তর দিনাজপুর জেলা পরিষদ সভাধিপতি কবিতা বর্মন।
 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের  উদ্যোগে আগামী লোকসভা ভোটে বিজেপি বিরোধী মহাজোট গড়তে ১৯ শে জানুয়ারি কলকাতার বিগ্রেড বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বিগ্রেডের সমাবেশে দেশের বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব হাজির থাকবেন। বিগ্রেডের সমাবেশের সফল করতে জেলায় জেলায় প্রস্ততি সভা করে চলছে তৃনমূল কংগ্রেস । আজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থনা মাঠে জেলা তৃনমূল কংগ্রেস এক বিশাল কর্মীসভা আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

No comments: