গাঁজাসহ গ্রেফতার 2
ঝাড়্গ্রাম : 5 কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঝাড়্গ্রাম থানার পুলিশ l শুক্রবার দুপুর একটা নাগাদ ঝাড়গ্রাম শহরের হাসপাতাল মোড়ে শালতলা ক্লাবের সামনে দুই ব্যক্তি 5 প্যাকেট গাজা নিয়ে অপেক্ষা করছে বলে পুলিশ খবর পায় l এরপর ঝাড়্গ্রাম থানার পুলিশ এসে বামাল গ্রেপ্তার করে ওই গাজা পাচারকারীদেরl ধৃতদের নাম চতুর্ভুজ ঘোষ ও মহেশ্বর মাহাতোl চতুর্ভুজ ঘোষের বাড়ি বেলিয়াবেড়া থানার গোবিন্দপুর গ্রামে এবং মহেশ্বর মাহাতোর বাড়ি ঝাড়্গ্রাম থানার রামচন্দ্রপুরে l ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে পুলিশ মামলা রুজু করেছে
Labels:
West Bengal


No comments: