দিলিপ ঘোষের ওপরে হামলার প্রতিবাদে মিছিল ও পথ অবরোধ
ঝাড়্গ্রাম, 8 ডিসেম্বরঃ কোচবিহারের সিতাই মোড়ে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষের ওপরে হামলার প্রতিবাদে ঝাড়গ্রামের দহিজুড়ি তে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করল বিজেপি ঝাড়্গ্রাম জেলা কমিটি। জেলা কমিটির সদস্যদের নেতৃত্বে এদিন দহিজুড়ি মোড় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। বাজার এলাকা ও স্কুল মোড় পরিক্রমা করে ফের দহিজুড়ি চক মোড়ে এসে শেষ হয় মিছিলটি এবং সেখানে 5 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে। মিছিল ও পথ অবরোধ কে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন ছিল বিনপুর থানার বিশাল পুলিশ বাহিনী।


No comments: