Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ পুরুলিয়াতেও

পুরুলিয়া, 8ডিসেম্বর: রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে পুরুলিয়া জেলাতেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি।  শুক্রবার, দুপুরে পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড় সহ জেলার বিভিন্ন প্রান্তে এই  কর্মসূচি পালন করে বিজেপি।  জেলা জুড়ে সকাল থেকে দফায় দফায় চলে বিক্ষোভ ও পথ অবরোধ। জেলা স্কুল মোড়ে শয়ে শয়ে বিজেপি নেতা-কর্মী ও সমর্থকরা জমায়েত হয়ে ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ওই রাস্তা  অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন। যান জট বাড়তে থাকায় পুরুলিয়া সদর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে যথেষ্ট বেগ পায়। পুরুলিয়া শহর মন্ডলের(দক্ষিণ)সভাপতি সত্যজিত অধিকারি জানান, ‘রাজ্যসভাপতির উপর বার হামলা করে রাজ্যে অশান্তি বাড়াতে চাইছে তৃণমূল। বিক্ষোভের আঁচ সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে।’ এদিন পুরুলিয়া শহর ছাড়াও, বলরামপুরেও বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করে বিজেপি।

   প্রসঙ্গত বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে কোচবিহার যাচ্ছিলেন বিজেপি  রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সময় কোচবিহারের মাথাভাঙায় তাঁর উপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় তার গাড়িও। বিজেপির অভিযোগ তৃণমূল সমর্থিত লোকেরাই এই হামলা চালিয়েছে।  যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। এই ঘটনার পর রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়।  রাজ্য সভাপতির উপর হামলার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিজেপি সমর্থকেরা অবরোধ বিক্ষোভ, মিছিল করেন।

No comments: