আরিফের সোনা জয়, বাংলা দেখালো নতুন প্রতিভা
দুর্গাপুর, 8 ডিসেম্বরঃ-- পড়াশোনায় মাঝপথে ইতি টেনে শারিরিক গঠনে জোর দিয়েছিল। আজ সেটাকেই জীবনের মুল লক্ষ্য করে আন্তর্জাতিক স্তরে সোনা জয়। সাউথ এশিয়া দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় প্রথম হয়ে সোনা জয় করল বুদবুদের আরিফ। তার এই সোনা জয়ে গর্বিত বুদবুদ সহ গোটা পুর্ব বর্ধমান জেলাবাসী।
শেখ আরিফ। বুদবুদের মসজিদ তলার বাসিন্দা। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত হওয়া সাউথ এশিয়ার দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় প্রথম হয়েছে। পরিবার সুত্রে জানা গেছে, ছোটো থেকে পড়াশোনার পাশাপাশি শারিরিক গঠনের দিকে ঝোঁক ছিল আরিফের। উচ্চমাধ্যমিক পাশ করার পর বিবিএ নিয়ে ভর্তি হয়। কিন্তু ফাস্ট সেম সম্পুর্ন করার পরই পড়াশোনায় ইতি টেনে বডি বিল্ডিংয়ে জোর দেয়। তার বাবা শেখ আখতার, বুদবুদ বাজারেই মাংসের দোকান দোকান রয়েছে। তিনি জানান," ছেলের ইচ্ছাতে কখনই হস্তক্ষেপ করিনি। ছোটো থেকে পড়াশোনার পাশাপাশি বডি বিল্ডিং নিয়ে বেশী পড়ে থাকত। এলাকায় একটি জিমে নিয়মিত অনুশীলন করত। পরে বাড়ীতেই জিম তৈরী করা হয়।" ইতিমধ্যে জেলা ও রাজ্যস্তরে বিভিন্ন খেতাব জুটেছে। মিঃ বেঙ্গল খেতাবও পেয়েছে। এছাড়াও জাতীয় স্তরেও পদক পেয়েছে। বর্তমানে নিজের শারীরিক গঠনের পাশাপাশি এলাকার যুবকদের কোচিং দেয়। এছাড়াও পানাগড় সেনাছাউনির অনেক সেনা অফিসারও কোচিং নেয় আরিফের কাছে। গত ২৪ নভেম্বর থেকে নেপালে শুরু হয়েছে সাউথ এশিয়া দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা। সেখানে ভারতসহ ৮ টি দেশ অংশ গ্রহন করেছিল। ওই প্রতিযোগতায় ৬৫ কেজি বিভাগে প্রথম হয় আরিফ। সোনা জয়ের পর আরিফ জানায়," লক্ষ্য আছে অলিম্পিকে অংশ নেব। দেশের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করে সোনা জয় করব। সেই প্রস্তুতি চলছে জোরকদমে।" অন্যদিকে আরিফের সোনা জয়ে গর্বিত তার পরিবার, বুদবুদবাসী ও গোটা পুর্ব বর্ধমান জেলা।

No comments: