দিলিপ ঘোষের ওপরে হামলার প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল।
শিলিগুড়ি, ৭ডিসেম্বরঃ কোচবিহারের সিতাই মোরে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষের ওপরে হামলার প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বের করল বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি। শিলিগুড়ি জেলার সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরির নেতৃত্ব এদিন ভেনাস মোড় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। এরপর সেবক মোড়,এয়ারভিউ মোড় পরিক্রমা করে ফের ভেনাস মোড়ে এসে শেষ হয় মিছিলটি।জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী পাশাপাশি এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলার সমস্ত নেতা ও কর্মীরা। অন্যদিকে মিছিল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।


No comments: