Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

জীবনাবসান হল পদ্মশ্রী সুধাংশু বিশ্বাসের

বিষ্ণুপুরঃ জীবনাবসান হল পদ্মশ্রী সুধাংশু বিশ্বাসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৮ বছর। বৃহস্পতিবার দুপুরে বিষ্ণুপুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুরে নিজের আশ্রমেই মৃত্যু হয় সুধাংশু বাবুর। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন প্রথম জীবনে। পরে ১৯৭৩ সালে নিজেকে নিয়জিত করেন সমাজের কাজে। গরিব, দুস্থ, অনাথ শিশু ও বৃদ্ধদের নিয়ে তৈরি করেন শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম। দায়িত্ব নেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই সব দুস্থ শিশু ও বৃদ্ধদের। সুধাংশু বাবুর এই কর্মযজ্ঞের জন্য চলতি বছরেই তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন ভারত বর্ষের রাষ্ট্রপতি শ্রী রামানন্দ কোবিন্দ। 

No comments: