কুমারগ্রাম ব্লক কৃষি মেলা শুরু
মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ির হরিবাড়িতে শুরু হল কুমারগ্রাম ব্লক মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, খাদ্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলা। এদিন বিকেলে মঞ্চে প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ সূচনা করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার উপ কৃষি অধিকর্তা হরিশচন্দ্র রায়, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে, কুমারগ্রাম ব্লকের সহ কৃষি অধিকর্তা গার্গী পাল সহ বিশিষ্ট জনেরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চে স্বাগত ভাষণ দেন ব্লকের সহ কৃষি অধিকর্তা গার্গী পাল। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।
Labels:
West Bengal


No comments: