Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সংখ্যালঘু দের সচেতনতা সভা

কোচবিহার: সংখ্যালঘু উন্নয়ন দপ্তর পক্ষ থেকে রাজ্যে জেলায় জেলায় দু সপ্তাহ থেকে চলছে সংখ্যালঘু দের সচেতনতা ও সভা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য উন্নয়নমূলক বহু প্রকল্প করেছেন সেগুলো আরো বেশি করে যাতে তাদের কাছে পৌঁছায় ও আরও বেশি করে সবাই যোগ দেয় তার জন্যই এই শিবির। আজ কোচবিহারে উৎসব অডিটরিয়ামে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সচেতনতা ও সভা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন , জেলা পরিষদের সদস্য আব্দুল জলিল আহমেদ ও সরকারি আধিকারিক সহ উপভোক্তারা। এই অনুষ্ঠানের মধ্যেই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এর উদ্যোগে (পশ্চিমবঙ্গ সরকারের একটি বিধিবদ্ধ সংস্থা) সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত মানুষের ব্যবসার উন্নতির জন্য সহজ শর্তে ক্ষুব্ধ মেয়াদী ঋণ (ট্রাম লোন) প্রদান এবং৭৫টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ভিতরে যে দলে অন্তত ষাট পার্সেন্ট  সদস্য  সেই সমস্ত  সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত গোষ্ঠীকে  সহজ শর্তে ঋণ (SHG) প্রদান সহ চার হাজার ছাত্র ছাত্রীকে স্কলারশিপ  দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত জেলা শাসক জ্যোতির্ময় তাঁতি  বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়  গত ২ সপ্তাহ ধরে সারা রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন এর যে কর্মসূচি চলছে  তার অঙ্গ হিসেবে আজ এখানে সংখ্যালঘু মানুষদের উন্নয়নে র জন্য সচেতনতা ও সভা অনুষ্ঠিত হলো ।  আজ এখানে আমরা ৭৫ জন কে টার্ম লোন প্রদান করেছি । ৪০০০ ছাত্র ছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়েছে । জ্যোতির্ময় তাঁতি  আরো বলেন  আজকের সভার লক্ষ্য ছিল সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত  মানুষদের জন্য সরকারি প্রকল্প আছে তা তাদের জানানো ও যে সমস্ত  সংখ্যালঘু মানুষ এখনো সরকারি প্রকল্পের আওতায় আসেননি, তাদের সরকারি সুযোগ সুবিধার আওতায় আনা।

No comments: