Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মমতা মেনে নিন তার নেতা রাহুল! উত্তর খুঁজছে তৃণমূল


কলকাতা, ১৪ ডিসেম্বর: সময়-সুযোগ বুঝে মোক্ষম চাল দিলেন বিজেপির মুকুল রায়।তিন রাজ্যে বিজেপির হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, গণতন্ত্রের জয়। সেমিফাইনাল প্রমাণ করল বিজেপি কোথাও নেই। প্রতিক্রিয়া দিতে গিয়ে মুকুল রায়ের প্রশ্ন, রাহুল গান্ধী যে তাঁর নেতা, সেকথা আগে ঘোষণা  করুন মমতা বন্দ্যোপাধ্যায়।


মঙ্গলবার ভোটের ফল বেরনোার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দিল্লিতে। তিনি টুইট করে বলেন এই জয় মানুষের জয়। ২০১৯-এর সেমিফাইনাল যুদ্ধে মানুষ রায় দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। স্পষ্ট হয়ে গিয়েছে দেশের মানুষ কী চান।

পাঁচ রাজ্যের ভোটের ফলে আঞ্চলিকগুলির সেরকম কোনও সাফল্য নেই। অন্তত বড় তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে তো নেই। তেলেঙ্গানায় কংগ্রেস ও টিডিপির জোট জোর ধাক্কা খেয়েছে। সেখানে জোটের ফল ভাল হলে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু নিজেকে প্রধানমন্ত্রী পদের
দাবিদার হিসেবে তুলে ধরতে পারতেন। কিংবা বিরোধী ছোটদলগুলির প্রচারে উঠত আঞ্চলিক দলগুলির কথা। সেই পরিস্থিতি তৈরিই হয়নি। ফলে মহাজোটের পরিকল্পনা ভেস্তে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মুকুল রায়ের কথায় ভোটের যে ফল হয়েছে, তাতে বিজেপি বিরোধী তৈরি করতে হলে তা কংগ্রেসের নেতৃত্বেই করতে হবে। সেক্ষেত্রে রাহুলকে নেতা হিসেবে মানতে হবে মমতাকে।

No comments: