Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সাবধানে পা! রথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অমিত শাহ


প্রেসকার্ড নিউজ, কলকাতা, ১৪ ডিসেম্বর: ৫ রাজ্যে বিপর্যয়ের পর এবার খুব সাবধানে পা ফেলতে চায় বিজেপি। তাই পশ্চিমবঙ্গে রথযাত্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিজের হাতে রাখতে চাইছেন অমিত শাহ।

নবান্ন সূত্রে খবর, শর্তসাপেক্ষে বিজেপিকে রথযাত্রার অনুমোদন দিতে চলেছে প্রশাসন। রাজ্য সরকারের অবস্থান দেখে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন খোদ অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, রাজ্য সরকারে চিঠি হাতে পাওয়ার পর রাজ্য নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।   

 অমিত শাহের সিদ্ধান্তের পরই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে রাজ্য বিজেপি। সূত্রের খবর, রাজ্য সরকারকে জবাব দেওয়ার জন্য বিকল্প চিঠিও তৈরি রাখা হচ্ছে।

No comments: