Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সরকারি ব্যানারে নরেন্দ্র মোদী ! এরপর যা হলো....

‘আপনার পঞ্চায়েতে প্রশাসন’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগানোকে ঘিরে বিতর্কের সৃষ্টি হল বারবিশায়। ঘটনায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শেষে এদিন আপনার পঞ্চায়েতে প্রশাসন’ কর্মসূচি বাতিল বলে ঘোষণা করে ব্লক প্রশাসন। মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ‘আপনার পঞ্চায়েতে প্রশাসন’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়েকটি ছবি অনুষ্ঠানের মূল মঞ্চে এবং আশেপাশে লাগানো হয়। উল্লেখ্য, ভল্কা-বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগানো থাকায় এদিন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়নি। বিজেপির নেতৃত্বের বক্তব্য, রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা সম্মান করেন। সেইসঙ্গে তারা দেশের প্রধানমন্ত্রীকেও সম্মান করেন। তাই ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি লাগানো হয়েছে। বিজেপি নেতারা বলেন, ‘আপনার পঞ্চায়েতে প্রশাসন’ কর্মসূচির ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে। তাই তারা দেশের প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে তাকে সম্মান জানিয়েছেন। এদিকে এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ‘আপনার পঞ্চায়েতে প্রশাসন, কর্মসূচি যেন রূপায়িত না হয় তার জন্য বিজেপি এই কাজ করেছে। সরকারি নির্দেশিকা অমান্য করে বিজেপি এই কাজ করেছে বলে তৃণমূলের বক্তব্য।

No comments: