Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ডাকাতির উদ্দেশ্য বানচাল, শ্রীঘরে দুষ্কৃতী

নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ গোপনসুত্রে খবর পেয়ে নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ রাতে টহলদারীর সময় ওই এলাকার কাবলীখালি ব্রিজ এর একটি ব্রিশ্রামাগারে ৬/৭ জন জড় হয়েছিল ডাকাতি  করবার উদ্দেশ্যে।সেই সময় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ ও পরে কথাবার্তায় অসংতি ধরা পড়লে তাদের প্রথমে আটক ও পরে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র  সহ লোহার রড উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।তাদের নাম আলামিন সেখ (৩১) ও আবদুল মতিন সেখ (২১) এদের একজনের বাড়ি কালীগঞ্জ ও অন্যজনের নাকাশিপাড়া এলাকায়।বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে কি উদ্দেশ্যে তারা ওখানে জড়ো হয়েছিল। এছাড়া গতকাল রাতে খবর পেয়ে নদিয়ার মীরা পুলিশ ওই এলাকার পলাশি মনুমেন্ট এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করে।এদের কাছ থেকে পুলিশ ১ টি পাইপ গান,ভোজালি ও অন্যন্য দুস্প্রাপ্য জিনিষ উদ্ধার করে। ধৃতদের ৩ জন হল সরকট সেখ(৩৫), জগ ন্নাথ  হালদার (২০), আনারুল সেখ (অনু) (৩০)।অন্যদিকে নদিয়ার থানার পাড়া থানা এলাকা থেকে চারু সর্দার (৪০) নামে এক ব্যক্তিকে বন্দুক সমেত গ্রেপ্তার করা হয়।

No comments: