গোপন ক্যামেরায় বিরল প্রাণী !
জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলে এবার বিরল বন্যপ্রানীর ছবি ধরা পড়ল । এই বনাঞ্চলে ক্লাউডেড লেপার্ডের ছবি ধরা পড়েছে । শুধু ক্লাউডেড লেপার্ড নয় নিশাচর খরগোশ হিসপিড হেয়ার এবং ইয়োলো থ্রোটেড মারটিন নামক স্তন্যপায়ীর মতো অতি বিরল প্রানীর ও ছবি ক্যামেরায় ধরা পড়েছে বলে দাবি করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষ। যা নিয়ে রীতিমতো গোটা রাজ্য বনদফতরে হইচই পড়ে গেছে। উচ্ছসিত হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষ। উল্লেখ্য বাঘ গননার অঙ্গ হিসেবে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলে নভেম্বর মাসের দ্বীতিয় সপ্তাহে ১৩৪ টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। জলদাপাড়া জাতীয় উদ্যানের ১৩৪ কিলোমিটার এলাকাকে ৬৭ টি গ্রিডে ভাগ করে এই ক্যামেরা বসানো হয়েছিল। সম্প্রতি এই সব ক্যামেরা খুলে তাতে ধরা পড়া ছবি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটিকে পাঠানোর কাজ শুরু করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষ। আর ক্যামেরা খুলতেই যা পাওয়া গেছে তাতেই জলদাপাড়া জাতীয় উদ্যানের কর্মিদের মধ্যে খুশির হাওয়া ছড়াতে শুরু করেছে। এই প্রথম জলদাপাড়া তে বিরল বন্যপ্রাণ অস্তিত্ব প্রমাণ মিললো ।
Labels:
West Bengal


No comments: