Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বিস্ফোরক অভিষেক!

মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড সমাবেশের সমর্থনে আজ সোদপুর নেতাজী সংঘের মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভায় তৃণমূলের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা। এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। অভিষেকের এই সভা থেকেই কেন্দ্রে বিজেপিকে সরানোর ডাক দেওয়া হল। কেন্দ্রীয় স্তরে মমতা বন্দোপাধ্যায়ের বিজেপি বিরোধিতার হাত শক্ত করার জন্য দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপি বিরোধী শক্তি একজোট হওয়ার লক্ষ্যেই ব্রিগেডের এই সমাবেশ হতে চলেছে। যেখানে চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল সহ বহু রাজনৈতিক নেতৃত্ব একজোট হয়ে আসন্ন 2019 লোকসভা নির্বাচনে বিজেপিকে সরানোর জন্য একজোট হতে চলেছে। শুধুমাত্র বিজেপি ভারত ছাড়ো ডাক দিয়ে কেন্দ্রে বিজেপি বিরোধী শক্তি তৈরি করা মূলত এই সভার লক্ষ্য। আসন্ন লোকসভা নির্বাচনে দেশের এই শক্তি একজোট হয়ে বিজেপিকে সরানো সম্ভব বলে মনে করছেন তিনি। রাজ্যে 34 বছরের বাম শাসনের পতনের মত বিজেপির পতনের পুনরাবৃত্তি করার লক্ষ্য নিয়েই তৃণমূল সহ দেশের বিজেপি বিরোধী শক্তি বৃদ্ধি করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রয়াস বলে স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির রথযাত্রা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন এটা রাবণ যাত্রা, কারণ একটা বাস ভাড়া করে তাকে রথ বলে চালানো হচ্ছে। যে বাসে সমস্ত কিছুই করা যাবে এটা ফুর্তি করার বাস। তারপর বিজেপিকে আরো কটাক্ষ করে বলেন এই রথযাত্রা কে তারা গণতন্ত্র বাঁচাও যাত্রা বলছে এটা একটা হাস্যকর ব্যাপার বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।যখন ধানতলা বানতলা সিঙ্গুর-নন্দীগ্রাম হয়েছিল তখন তারা কোথায় ছিলেন। দিলীপ ঘোষ অমিত শাহ তখন এরা কোথায় ছিলেন বলে প্রশ্ন তোলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এর স্লোগান 2019 বিজেপি ফিনিশ। কিন্তু সাম্প্রতিককালে রাজ্যের কয়েকটি বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপির পতন হয়েছে সে ক্ষেত্রে 2019 এর আগেই 2018 তেই বিজেপি মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেন অভিষেক। সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপি এখন থেকেই সম্মুখসমরে তা স্পষ্ট। এখন দেখার 2019 লোকসভা কেন্দ্রে রাজনৈতিকভাবে কার জয় হয়।

No comments: