ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে
কোচবিহার:দিনহাটার নয়ারহাট গবড়াছাড়া এলাকায় এলাকা দখলকে কেন্দ্র করে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। গতকাল রাতে নয়াহাট গবড়াছাড়া এলাকায় তৃণমূল কর্মী বাবলা নন্দীর বাড়িতে উদয়ন গোষ্ঠীর বেশ কিছু সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ গতকাল রাতে বাবলা নন্দীর বাড়ির সামনে এসে 20 থেকে 25 রাউন্ড গুলি চালায় ওই দুষ্কৃতীরা। ঘটনার খবর দেওয়া হয় সাজগোজ থানায়। সাহেবগঞ্জ থানার পুলিশ এসে গুলির খোল উদ্ধার করে নিয়ে যায়। বাবলা নন্দীর অভিযোগ গত 23 শে নভেম্বর নয়ারহাট গবড়াছাড়া এলাকায় এসে উত্তেজনা তৈরি করে উদয়ন গুহ এবং তার সমর্থকরা। তারপর থেকেই বাবলা নন্দীর এবং তার পরিবারের লোকের ওপর বারংবার হামলা করার চেষ্টা করে উদেন গোষ্ঠীর সমর্থক রা। গতকাল রাতেও তারা এই হামলা চালায়।
Labels:
West Bengal


No comments: