শিকেয় পড়াশুনা, কারণ জানলে চমকে উঠবেন আপনি
মৌমাছি কামড়ে আক্রান্ত প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা ও মিড ডে মিলের রাঁধুনি আতঙ্কে স্কুলে আসছে না শিশুরা । শিকিয়ে উঠছে পড়াশোনা । ঘটনা কালচিনি ব্লকের নিউ হাসিমারা শিশু বিদ্যা মন্দিরের । বিদ্যালয়ে সামনে গাছে ও বাড়িতে বেশ কয়েকটি মৌমাছির চাক রয়েছে এবং গতকাল ও আজকে কাক এসে অনবরত ঐ মৌমাছি চাকে ঠোকর দিচ্ছে এতে প্রচুর মৌমাছি উড়ে এসে স্কুলে ঢুকে স্কুলের ছাত্র ছাত্রী দের কামড় দিচ্ছে গতকাল থেকে চলছে এই ঘটনা গতকাল ও আজ মিলিয়ে এখন ও ওবধি কুড়ি জন ছাত্র মৌমাছি কামড়ে মারাত্মক ভাবে জখম হয়েছে এবং মৌমাছি কামড় থেকে রেহাই পায়নি মিড ডে মিলের রাধুনিরা তারা ও আক্রান্ত এবং বিছানায় শয্যাশয়ী ভয়ে আতঙ্কে স্কুলে আসছে না শিশুরা । স্কুলের শিক্ষক ও শিক্ষিকা রা জানান আমরা দরজা জানালা বন্ধ করে ক্লাস নিচ্ছি 85 জন ছাত্রের মধ্যে আজ মাত্র কুড়ি জন স্কুল এসেছে ।
Labels:
West Bengal


No comments: