Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সিউড়ির করিধ্যা তে অনুব্রতর সভা


 (সিউড়ি-বীরভূম):- এদিন বীরভূমেরর সদর শহর সিউড়ির ১নং ব্লকের করিধ্যা গ্রামে অনুষ্ঠিত হলো অনুব্রত মণ্ডলের সভা। অনুব্রত মণ্ডল তাঁর সভায় মোদী কে বিভিন্ন ভাবে কটাক্ষ করলেন। তিনি বললেন, প্রধানমন্ত্রী বলেছিলেন "আচ্ছা দিন আয়েগা" কিন্তু সেই আচ্ছে দিন কি এসেছে? তার বদলে ভারতবর্ষে এসেছে কালো দিন। পাঁচ রাজ্যের নির্বাচন হয়ে গিয়েছে। সেই রাজ্যের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। আর মঙ্গলবার যে তার ফলাফল বেরোবে সেই দিন ভারতবর্ষে কিছুটা হলেও  কালো দিন থেকে আলো ফুটবে।

 রবিবার পাথরচাপরির সভা থেকে অনুব্রত মণ্ডল বলেন, নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ২ কোটি করে চাকরি হবে। অর্থাৎ পাঁচ বছরে ১০ কোটি। কিন্তু হয়েছে মাত্র বছরের দের লক্ষ্য করে   ভারতবর্ষজুড়ে। রাম আমাদের সবারই ঘরে ঘরে। আলাদা করে রাম মন্দির নির্মাণ করার দরকার আছে বলে মনে হয় না। বিজেপি শুধু দেশে বিভেদের রাজনীতি করেছে, উন্নয়নের কোনো কাজই করেননি। দেশ থেকে বিজেপি কে  তাড়াতে দিদি বড় দায়িত্ব নিয়েছে। তাই আগামী ১৯ তারিখ ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করে আমরা বিজেপির শেষের শুরু করে দেব।

আজ জনসভায় ভীড় জমায় সিউড়ি এবং সিউড়ির আশে পাশের এলাকার প্রচুর মানুষ।

No comments: