ব্রিগেডের সভার আগেই তৃণমূলের সভা
বিজেপি সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে ও আগামী ১৯শে জানুয়ারি 'ব্রিগেড চলো' অভিযানকে সাফল্যমণ্ডিত করতে মুর্শিদাবাদে বহরমপুর শহর তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হল মহা মিছিলের। রবিবার এই মিছিলে অংশগ্রহণ করেন-পৌরসভার চেয়ারম্যান নীলরতন আঢ্য, বহরমপুর টাউন তৃনমূলের সভাপতি নাড়ুগোপাল মুখার্জী, জেলার বর্ষীয়ান তৃনমূল বিধায়ক নিয়ামত সেখ সহ বহু নেতা কর্মী ও দলীয় সমর্থক। এদিন বিকেলে জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে সারা শহরপথ পরিক্রমা করে এই মিছিল। বহরমপুর থেকে প্রায় পঁচিশ হাজার মানুষকে ব্রিগেড সমাবেশে নিয়ে যাওয়া হবে বলে জানালেন বহরমপুর টাউন তৃনমূলের সভাপতি নাড়ুগোপাল মুখার্জী।


No comments: