তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা দুষ্কৃতীদের !
হাসনাবাদ এ তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা দুষ্কৃতীদের, স্ত্রী বাধা দিতে আসলে তাকেও মারধোর, গ্রামবাসীদের তাড়া খেয়ে পালালো আততায়ী। বসিরহাট মহাকুমার হাসনাবাদের রাজাপুরে সক্রিয় তৃণমূল কর্মী হাফিজুল মণ্ডল,বাড়িতে সেলাই কারখানা আছে। বুধবার সকাল আটটা নাগাদ ঘর থেকে বের হয়ে বাথরুমের দিকে যাওয়ার সময় প্রতিবেশী জাকির মন্ডল এক বহিরাগত দুষ্কৃতীকে ভাড়া করে হাফিজুল এর উপরে আক্রমণ করে। প্রথমে বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে, তারপর দা দিয়ে কোপাতে শুরু করে। হাফিজুলের চিৎকারে স্ত্রী কোহিনুর বিবি ঘর থেকে বেরিয়ে এসে তার স্বামীকে বাঁচাতে গেলে তিনিও এই ঘটনায় আক্রান্ত হন। চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা আসলে দুস্কৃতীরা এক রাউন্ড শূন্যে গুলি চালায় এবং ওই দুষ্কৃতী ও প্রতিবেশী জাকির মন্ডল মোটরসাইকেল ফেলে এলাকা থেকে পালিয়ে যায়। হাফিজুলকে ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। হাফিজুর মন্ডলের অভিযোগ এই যে," আমি সক্রিয় তৃণমূল কর্মী। জাকির এলাকায় সিপিএম কর্মী বলে পরিচিত। সে বহিরাগত দুষ্কৃতী এনে আমাকে খুনের চেষ্টা করে, আমার স্ত্রী বাধা দিতে আসলে তাকেও মারধর করা হয়।" ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।


No comments: