Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

দুই ছাত্রের বিবাদ, আক্রমণ অভিভাবকের, হাসপাতালে ছাত্র

স্বরূপনগরে দুই ছাত্রের মধ্যে বচসা, অভিভাবকের হাতে আক্রান্ত চতুর্থ শ্রেণীর ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন, স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর অবৈতনিক পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় স্কুলের টিফিন চলাকালীন চতুর্থ শ্রেণীর ছাত্র  মিন্টু মন্ডল ওই স্কুলেরই তৃতীয় শ্রেণীর ছাত্র মাসুম বিল্লা সরদারের সঙ্গে খেলা করতে গিয়ে হঠাৎই বচসায় জড়িয়ে পড়ে। ওদের বাড়ি একই গ্রামে। গোবিন্দপুরের ওই স্কুল থেকে বেশকিছু দূর গিয়ে বাড়ি গিয়ে মাসুম বিল্লাহ তার বাবা জোবেদার সরদারকে ডেকে আনে, অভিভাবক এসে চতুর্থ শ্রেণীর ছাত্র মিন্টুকে বেধড়ক মারধর করে। এই ঘটনা স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ পালিতের দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি প্রথমে এই ঘটনায় বাধা দেয়, তার কথা না শুনে সম্পূর্ণ বেআইনিভাবে স্কুলের মধ্যে ঢুকে ওই ছাত্রকে হাত দিয়ে বেধড়ক মারতে শুরু করে। পুরো ঘটনা স্কুল কর্তৃপক্ষ মিন্টু মন্ডলের অভিভাবককে জানালে তারা এসে অসুস্থ মিন্টুকে সারাফুল গ্রামীণ হাসপাতলে ভর্তি করে। বেধড়ক মারধরের ফলে মিন্টুর শরীরের বিভিন্ন অংশে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়।  অসুস্থ ছাত্র মিন্টুর বাবা মোসলেম মন্ডল মাসুম বিল্লাহর বাবা জোবেদার সরদার এর বিরুদ্ধে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করে। গোটা বিষয়টা স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ তদন্ত শুরু করেছে। একই গ্রামে বাড়ি হওয়ার কারণে পুরনো কোন শত্রুতার জেরে কোন প্রতিশোধ  কিনা সেটাও খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ। কিছুক্ষণের জন্য এই ঘটনার জেরে স্কুল  পড়াশোনা বন্ধ হয়ে যায়, ও বিদ‍্যালয়ের ছাত্রছাত্রীরা ভীত হয়ে পড়ে। স্কুল চত্বরে অভিভাবক অভিভাবিকা ভিড় জমায়  উত্তেজনা শুরু হয়। গোবিন্দপুর অবৈতনিক পূর্বপাড়া প্রাইমারি স্কুলে স্বরূপনগর থানার পুলিশ আসে এবং শিক্ষক ও ছাত্রদের কাছ থেকে কথা শুনে তদন্ত শুরু করেছে।

No comments: