Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

স্বাস্থ্যকর ‘তিব্বতি’ স্যুপ এর সুস্বাদু রেসিপি



তিব্বতি স্যুপ খুবই স্বাস্থ্যকর কারণ এতে আমিষ এবং নিরামিষ দুটোই পাওয়া যায়। এটি অনেকটা স্যুপি নুডুলসের মতো। চলুন দেখে নেই রেসিপি-

স্যুপ তৈরীতে লাগবে গাজর, বিনস, কড়াইশুঁটি আধা বাটি, তেল ১ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, বাঁধাকপি কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ টা ছোট, টমেটোকুচি ১ টা ছোট, লবণ স্বাদমতো, মরিচগুঁড়ো স্বাদমতো, গরম মসলা ১ চা চামচ, পানি ৩ কাপ ভেজিটেবল স্টক দুই বাটি, কাঁচামরিচ স্বাদমতো। আরও লাগবে এক কাপ সেদ্ধ নুডুলস ও ডিমের ওমলেট কুচি করা।

বানানোর পদ্ধতিঃ

কুকারে তেল গরম করে রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য রান্না করুন। এবার পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন, এতে টমেটো ও বাঁধাকপিও দিন এবং ভাল করে নাড়াচাড়া করতে থাকুন। সবজি হালকা সেদ্ধ হয়ে এলে লবণ, মরিচগুঁড়ো, গরম মশলা দিয়ে ৩০ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজিটেবল স্টক দিন। বাকি সবজিগুলো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দুটি হুইসেল দিয়ে নিন।

অর্ধেক বাটি সেদ্ধ নুডলস নিয়ে এর উপর স্যুপ ঢেলে দিন। যেন বাটি ভর্তি হয়ে যায়। উপরে ডিমের কুচি ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। আপনি চাইলে মুরগির ছোট ছোট বোনলেস টুকরোও এতে যোগ করে স্যুপের মজা বাড়িয়ে নিতে পারেন।


from Daily Bangla http://bit.ly/2ZZlaT9

No comments: