গুজরাটের সুরাটে অগ্নিকাণ্ডের ঘটনায় বলিউডে শোক
ভারতের গুজরাটের সুরাটে শুক্রবার একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪০ জন আহত হয়। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী ছিলো বলে জানা যায়। নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়েছে বলিউড।
ডেকান ক্রনিকেল জানায়, ওই ঘটনায় নিহত এবং আহত অধিকাংশ শিক্ষার্থীর বয়স ছিলো ১৪ থেকে ১৭ বছর। শিক্ষার্থীদের করুণ মৃত্য মেনে নিতে পারেননি বলিউড তারকারা।
‘নিরাপত্তা ও নিরাপত্তার নিয়ম’ নিয়ে ভূমি পেডনেকার তার টুইটারে লিখেছেন, ‘ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা তাদের আত্মার শান্তি শান্তিতে থাকুক। এটা খুবই হতাশার। আমাদের নিরাপত্তা ও নিরাপত্তা নিয়ম এবং শর্তাবলী কঠোর আইন প্রয়োগ করতে হবে।’
বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন তার টুইটারে লিখেছেন, ‘সুরাটে ভয়াবহ ট্র্যাজেডি একটি বিধ্বংসী আগুন এবং ১৪-১৭ বছর বয়সী শিশুরা জীবন বাঁচাতে ওই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছিলো। কিন্তু তারা আর বেঁচে ফিরতে পারে নি। এ খবরে আমি ভীষণ কষ্ট পেয়েছি।’
শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘সুরাটের আগুনের ঘটনায় আমি গভীর শোকড। এ ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে।’ এছাড়া এ ঘটনায় আরো শোক প্রকাশ করছেন বলিউড অভিনেতা সোনু সোদ, সংগ্রাম সিংসহ প্রমুখ।
from Daily Bangla http://bit.ly/2WrmgYS
Labels:
Entertainment


No comments: