শুটিংয়ে আহত জন আব্রাহাম
ভারতের মুম্বাইয়ে ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। নতুন কমেডি ছবি পাগলপান্তি শুটিংয়ে এ ঘটনা ঘটেছে। ট্রাকে চড়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় দুর্ঘটনা ঘটে।
চিকিৎসক আগামী কয়েক সপ্তাহ জনকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়ায় বেশ কয়েকদিন শুটিং করতে পারবেন না তিনি। দুর্ঘটনার সময় শুটিংয়ে উপস্থিত থাকা পাগলপান্তি টিমের এক সদস্য বলেছেন, আগামী
২০দিন জনকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে
পাগলপান্তির প্রযোজক জানান, শটটি ছিল খুব সাধারণ। কিন্তু টাইমিং মিস করার জন্য দুর্ঘটনা ঘটেছে। লন্ডনে ৯০ শতাংশ শুটিং হয়েছে। বাকি অংশের কাজ চলছিল মুম্বাইয়ে। আবার নতুন করে শুটিংয়ের ডেট দেওয়া হবে। জুনের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি।
from Daily Bangla http://bit.ly/2M8xFZK
Labels:
Entertainment


No comments: