গরমে তৈরি করুন ফালুদা
প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে গেছেন। খেতে চাইছেন ঠাণ্ডা কিছু? এই গরমে প্রাণ জুড়াতে খেতে পারেন ফালুদা। রেস্টুরেন্টে ফালুদা না খেয়ে বানাতে পারেন ঘরেই। দেখে নিন মজাদার ফালুদা বানানোর রেসিপি-
যা যা লাগবে: ভ্যানিলা/ স্ট্রবেরী আইসক্রিম ১ স্কুপ, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, জেলো পাউডার ১ প্যাকেট, পেস্তাকুচি ১ চা-চামচ, রুহআফজা ১ টেবিল-চামচ, কলা ছোট ১টি, আনার সামান্য, নুডলস সামান্য।
যেভাবে বানাবেন: প্রথমে আধা গ্লাস পানিতে দুধ ও চিনি গুলিয়ে নিতে হবে। এবার নুডলস সেদ্ধ করে গ্লাসের দুধে দিয়ে গ্লাসটি ফ্রিজে রেখে দিন। জেলো তৈরি করে ফ্রিজে রেখে জমাতে হবে। এবার জমানো জেলো কিউব করে কেটে ঠান্ডা দুধে দিতে হবে। এরপর একে একে আইসক্রিম ও রুহ আফজা দিতে হবে।
এরপর কলা চাকা চাকা করে কেটে এতে দিয়ে দিন। সবশেষে উপরে বাদাম কুচি ও আনার ছিটিয়ে পরিবেশন করুন মজাদার ফালুদা। ঠাণ্ডা বাড়াতে সঙ্গে বরফ কুচিও দিতে পারেন।
from Daily Bangla http://bit.ly/2YQjb1X
Labels:
Entertainment


No comments: