আক্ষেপ নেই সানির
অ্যাডাল্ট ছবির নায়িকা, এই তাঁর অতীত পরিচয় এবং এই পরিচয়েই তাঁকে এক ডাকে চেনে ফিল্মদুনিয়া থেকে সাধারণ মানুষ। কিন্তু এই পরিচিতি নিয়ে কোনও আক্ষেপ নেই সানি লিওনের।
রাগিনী এমএমএস-২-এর সাফল্যে বলিউডে তিনি জায়গা করে নিয়েছেন। কিন্তু পিছন ফিরে নিজের অতীতের দিকে তাকালে তাঁর দুঃখ হয় না বলে জানিয়েছেন সানি।
ম্যানডেট ম্যাগাজিনের কভার পৃষ্ঠার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছেন, আমার কেরিয়ারের প্রসঙ্গে বলি, অতীতে এমন কিছু করিনি যে জন্য আজ আমার অনুশোচনা হয়। আমার বিশ্বাস, আমি যা যা করেছি, সেগুলির জন্যই আজ এখানে এসে দাঁড়িয়েছি। এখন যে এখানে রয়েছি, এটাই আমার কাছে সবচেয়ে দারুণ সময় অতীতটা না থাকলে এটা সম্ভব হত না। সুতরাং পেশা নিয়ে কোনও আক্ষেপ নেই আমার।
২০১১ সালে বিগ বস-৫-এ বলিউডের বিনোদন দুনিয়ায় প্রথম মুখ দেখা যায় সানির। তারপর যৌনতা-মাখা থ্রিলার ছবি জিসম-টু ছবি দিয়ে বলিউডের পর্দায় ইনিংস শুরু তার। সেই পথ ধরে রাগিনী এমএমএস-২। এরপর তাঁকে দেখা যাবে ‘টিনা অ্যান্ড লোলো’-তে।
from Daily Bangla http://bit.ly/2X4bV2h
Labels:
Entertainment


No comments: