Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বাবা হচ্ছেন অপূর্ব




ছোটপর্দার তারকা অভিনেতা অপূর্বের ঘরে এখন আনন্দের বন্যা। তাদের ঘর আলো করে সন্তান আসছে। শিগগিরই বাবা হতে চলেছেন জনপ্রিয় এ অভিনেতা। 

অপূর্ব ২০১১ সালের ১০ জুলাই নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। বিয়ের দুই বছর পর অপূর্ব নিজেই ভক্তদের উদ্দেশ্যে জানান সুখবরটি। বাবা হতে যাচ্ছেন ছোট পর্দার প্রিয়মুখ অপূর্ব।

বাবা হওয়া প্রসঙ্গে অপূর্ব বলেন, আমাদের ঘরে নতুন অতিথি আসছে। তার জন্য পুরো পরিবারে আনন্দ বইছে। আশা করি জুন মাসেই সবাইকে সুসংবাদটি দিতে পারব।

ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও কাজ করছেন অপূর্ব। সম্প্রতি গ্যাংস্টার রিটার্নের কাজ শেষ করেছেন তিনি। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এ ছবির ফলাফলের ওপর অনেক কিছুই নির্ভর করছে।

অপূর্ব বলেন, বর্তমানে পাঁচটি চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি। ছবির গল্প পছন্দ না হলে চলচ্চিত্রে কাজ করব না। পাশাপাশি বিশেষ দিবসগুলোতে দর্শকের জন্য নাটকে অভিনয় করব।

আগত সন্তান ও স্ত্রী অদিতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেতা।


from Daily Bangla http://bit.ly/2EILW9x

No comments: