কোল্ড কফি’ তৈরির রেসিপি
গরমের জন্য এখন যতই দিন যাবে ততই ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বাড়বে। এই সময়ে বেশি ঠান্ডা জুস, আইসক্রিম ইত্যাদি বেশি খাওয়া হয়। তাই আপনিও আগে থেকেই একটা লিস্ট করে ফেলুন এই গরমে কি কি ঠান্ডা খাবার বা পানীয় খাবেন। এবার আপনার লিস্টে যদি কোল্ড কফির নাম থাকে তাহলে আজ দেখে নিন কোল্ড কফি তৈরির রেসিপি।
উপকরণ:
ঠান্ডা দুধ- ২ কাপ,
পানি- ১/২ কাপ,
কফি পাউডার- ৩ চা চামচ,
ফ্রেশ ক্রিম- ২ টেবিল চামচ,
চিনি- ১ টেবিল চামচ(আপনার স্বাদ অনুযায়ী)
বরফ টুকরো বা বরফ কুচি পরিমাণমতো।
প্রণালি:
একটি পাত্রে পানি ফুটতে দিন। পানি ফুটে গেলে কফি পাউডার এবং চিনি ফুটন্ত পানিতে দিতে হবে। চিনি গলে যাওয়ার পরে চুলার আগুন নিভিয়ে দিন। পানি ঠান্ডা হলে তাতে দুধ ও ক্রিম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। সবশেষে বরফ দিয়ে আরো একবার ব্লেন্ড করে নিতে হবে। ফেনা উঠলে উপরে ক্রিম, চকলেট বা শুকনো কফি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন মজাদার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি।
from Daily Bangla http://bit.ly/2DTcNiF
Labels:
Entertainment


No comments: