Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

আপ্লুত আলিয়া ভাট







বাবা মহেশ ভাটের ‘সড়ক-২’ ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট। গত শনিবার থেকে শুরু হয়েছে ছবির চিত্রায়ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে মহরতের ছবি শেয়ার করেছেন আলিয়া। জানিয়েছেন, এই ছবির মাধ্যমেই দীর্ঘ ২০ বছর পর ফের পরিচালনায় ফিরছেন মহেশ। আর বাবার পরিচালনায় প্রথমবার অভিনয় করতে পেরে আপ্লুত আলিয়া।

আলিয়া লিখেছেন, ‘ফিল্মের প্রথম দিনের শুটিং হয়ে গেল। বাবাই আমার পরিচালক। প্রথম দিন আমার শুটিং ছিল না। আর কয়েকদিনের মধ্যেই আমি শুটিং শুরু করব। এ যেন স্মৃতির পাহাড়ে ওঠার চেষ্টা। আমি নিশ্চিত চূড়ায় উঠব। যদি পড়েও যাই, আবার উঠে দাঁড়াব। একদম নতুন একটা জার্নি।’

‘সড়ক-২’ ছবিতে আলিয়া ভাট ছাড়া আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, পূজা ভাট, আদিত্য রায় কাপুর, গুলশান গ্রোভার। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ২৫ মার্চ মুক্তি পাবে এই ছবিটি।













সংগৃহীত 


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2wDG4Ka

No comments: