চুমু বিতর্কে বলিউড নায়িকা
শ্রেয়া ধন্বন্তরি বলিউডের পরিচিত মুখ। তাকে বলা হয় লম্বা রেসের ঘোড়া। বাণিজ্যিক, সমান্তরাল ছবিতে সমানতালে অভিনয় করে বহুদিন টিকে থাকার কারণেই রেসের ঘোড়া বলা হয় তাকে। বর্তমানে তিনি অভিনয় করছেন বাঙালি পরিচালক সৌমিক সেনের ছবিতে।
ইমরান হাশমির সঙ্গে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন এ অভিনেত্রী। এতে ইমরান হাশমির সঙ্গে তার চুমুর দৃশ্য রয়েছে। সে দৃশ্য নিয়ে বির্তকের মুখে পড়েছেন শ্রেয়া। তবে এসব বির্তকে কান পাতেন না বলেই সাফ জানিয়েছেন তিনি। বলিউডের একটি গণমাধ্যমকে শ্রেয়া বলেন, ‘কাজ করলে আলোচনা-সমালোচনা হবেই। আমি এসবে কান পাতি না। চরিত্রের প্রয়োজনে আমি সব করতে রাজি। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই আমার।’
ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষ থেকেই মডেলিং শুরু করেন শ্রেয়া। তখনই ডাক পান মিস ইন্ডিয়াতে। ওই সময় ‘জোশ’, ‘স্নেহগীতম’ শিরোনামের দুটি ছবিতে অভিনয় করেছিলেন। ভরতনাট্যম, কুচিপুডির মতো শাস্ত্রীয় নৃত্যেও রয়েছে তার দক্ষতা। ‘লেডিস রুম’, ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘দ্য রিইউনিয়ন’ ওয়েব সিরিজের পাশাপাশি একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন শ্রেয়া।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2XA9F2U
Labels:
Entertainment




No comments: