ত্বকের রঙ নিয়ে সরব এশা
২০১২ সালে ‘জান্নাত-২’ ছবিতে অভিনয় করে বলিউডে অভিষেক হয়েছিল এষা গুপ্তা। এ ছবিতে ইমরান হাশমির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এষা। তারপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয় নয়, বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সবর থাকেন তিনি। সম্প্রতি নায়িকাদের ত্বকের রং নিয়ে সরব হযেছেন এষা।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এষা প্রশ্ন তুলেন, ‘আমি দেখেছি কোনো অভিনেত্রীর গায়ের রং কালো বা গাঢ় বাদামী হলে তাকে সুন্দরী বলা হয় না। বলা হয়, সেক্সি। অদ্ভুত লাগে আমার। কেন এটা হবে?’
জানা গেছে, এষা নিজেও ফর্সা নন। কিন্তু ছোট থেকে তা নিয়ে কখনও সমস্যায় পড়তে হয়নি তাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন শুধুমাত্র ফর্সা কোনো মহিলাকে সুন্দরী বলা হয় তখন আমার খুব রাগ হয়। একজন কালো মেয়ে কেন সুন্দরী হতে পারবে না? আমাদের চিন্তাধারাটাই বদলাতে হবে। কেমন চেহারা, সেটা যেন বিচার্য হয় না সুস্থ থাকতে পারাটাই আসল কথা’
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2I1lWYH
Labels:
Entertainment




No comments: