Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

রূপচর্চায় বেকিং পাউডারের উপকারিতা




অনেকেই হয়তো ভাবছেন, বেকিং পাউডারের সাথে আবার রূপচর্চার কি সর্ম্পক? এটা তো রান্না ঘরে মজার মজার খাবার তৈরি করতে ব্যবহার করা হয়। কিন্তু জেনে অবাক হবেন যে, রূপচর্চার ক্ষেত্রেও বেকিং পাউডারের রয়েছে অনেক উপকারী দিক। তাহলে চলুন দেরি না করে জানা যাক বেকিং পাউডারের উপকারিতা সর্ম্পকে।

ফেসওয়াস হিসেবে বেকিং পাউডার:

১ চা চামচ হালকা কুসুম গরম জলের সাথে ২ চা চামচ বেকিং পাউডার মিলিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখ জল দিয়ে ভিজিয়ে বেকিং পাউডারের পেস্ট মেখে হালকা করে কিছুক্ষণ ম্যাসাজ করুন। দেখবেন মুখের ময়লা উঠে গিয়ে একটা ফ্রেস ভাব চলে এসেছে।

রোদে পোড়া ত্বক:

রোদে পোড়া, কোচকানো ত্বককে কোমল ও মসৃন করতে বেকিং পাউডার অত্যন্ত কর্যকরী ভূমিকা রাখতে পারে। প্রথমে একটি পাত্রে জলের সাথে বেকিং পাউডারের মিশিয়ে নিন। পরে একটি পরিস্কার কাপড় ওই জলে  ভিজিয়ে তা দিয়ে হালকা ভাবে রোদে পোড়া ত্বক মুছে নিন। এতে রোদে পোড়া ত্বকে আরাম পাবেন আর ত্বকের কালো পোড়া দাগগুলো কিছু দিন পরে আর ত্বকে খুঁজে পাবেন না।

ব্রণ দূর করতে:

আপনার মুখে যদি ব্রণের সমস্যা থেকে থাকে তাহলেও ভয়ের কিছু নেই। প্রথমে মুখ ভালো ভাবে পরিস্কার করে নিন। তারপর জল আর বেকিং পাউডারের পেস্ট মুখে মেখে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। বেকিং পাউডার ব্ল্যাকহেডস পরিস্কারেও উপকারী।

ত্বকের মৃত কোষ পরিস্কার:

বেকিং পাউডারের ত্বকের মৃত কোষ পরিস্কারে চমৎকার কাজ করে। দৈনন্দিন ক্লিনজারের সাথে বেকিং পাউডার মিশিয়ে কিছুক্ষণ মুখে ম্যাসাজ করুন। এতে ত্বকের মরা চামড়া পরিস্কারভাবে উঠে আসবে। ত্বক তৈলাক্ত হলে সামান্য জল মিশিয়ে নিতে পারেন।

পায়ের যত্নে বেকিং পাউডার:

ব্যস্ততা অথবা অবহেলা, আমরা খূব কমই পায়ের যত্ন নিতে পারি। হালকা কুসুম গরম জলের  সাথে বেকিং পাউডার মিশিয়ে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন। বেকিং পাউডারের পায়ের গোড়ালির মরা চামড়া তোলাসহ পায়ের ত্বককে করবে মসৃন।

এখনি আর দেরি না করে চলে যান রান্নাঘরে খোঁজ করুন বেকিং পাউডার আছে কিনা। যদি থাকে তাহলে কাজ শুরু করুন আর না থাকলে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসুন আর নিয়মিত ত্বকের যত্নে ব্যবহার করুন।










সংগৃহীত 


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2F4xk4e

No comments: