Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ক্যান্সার নির্মুলের উপায় হাতে!






ক্যান্সার চিকিৎসায় এবার আসতে চলেছে যুগান্তকারী পরিবর্তন। এমনটাই দাবি করছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। ওয়াশিংটনে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স-এর এক সভায় জিন প্রযুক্তিকে কাজে লাগিয়ে কর্কট রোগের চিকিৎসা হলে মিলতে পারে অবিশ্বাস্য ভাল সুফল। নির্মূল হয়ে যেতে পারে দূরারোগ্য ক্যানসার!

গবেষকরা জানিয়েছেন, ‘টি-সেল’ নামক এক রোগ প্রতিরোধকারী এবং জিন পরিবর্তনকারী দেহকোষ এই বিশেষ চিকিৎসা পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে। ব্লাড ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ‘টি-সেল’ ব্যবহার করে চমকপ্রদ ফল পাওয়া গেছে।

নব্বই ভাগেরও বেশি ক্ষেত্রে তাদের 'সম্পূর্ণ সারিয়ে তোলার মতো সাফল্য পাওয়া গেছে।

এই পদ্ধতিতে চিকিৎসা হলে, পরবর্তী সময়ে যাতে রোগ আবার ফিরে না আসে, তার চেষ্টাই চলছে বর্তমানে।

এই চিকিৎসা পদ্ধতির সাহায্যে নব্বই ভাগেরও বেশি ক্ষেত্রে রোগীদের সম্পূর্ণভাবে সুস্থ করে তোলার মতো সাফল্য পাওয়া গিয়েছে।

তবে কিছু ক্ষেত্রে এই চিকিৎসার বিপরীত প্রতিক্রিয়া হয়েছে, সেই কথাও জানিয়েছেন গবেষকরা। আর তাই এই বিষয় নিয়ে আরও গবেষণা চলছে।









সংগৃহীত 


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2IHXj2m

No comments: