আসছে 'দোতারা'
সম্প্রতি কলকাতা রোয়িং ক্লাবে অমিতাভ দাশগুপ্তর ছবি ‘দোতারা’র ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেল।উত্তরবঙ্গের কোচ-রাজবংশীদের অভিমান এক আন্দোলনের প্রেক্ষিতে তৈরি ‘দোতারা ‘। ছবির সংক্ষিপ্ত কাহিনি এরকম-স্নাতা মিত্র(স্নিগ্ধা পান্ডে) নামে এক সাংবাদিক এই আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে পরিচিত হন দেবদত্ত বর্মনের (সুব্রত দত্ত) সঙ্গে। দেবদত্ত একজন জনপ্রিয় রেবেল-গায়ক এবং এই আন্দোলনের সাথে যুক্ত।এই সংগঠনের নেতা শিমুল দাস(রাজেশ শর্মা)।
স্নাতা আর দেবদত্তর সম্পর্ক প্রেমে রূপ নেয়। এর পর থেকেই এই আন্দোলনকারী সংগঠন সাংবাদিক স্নাতাকে নিজেদের কাজে ব্যবহার করতে চায়।একসময় দেবদত্ত নিজের ভুল বুঝতে পারে এবং সরে আসতে চায়।দেবদত্ত কি ফিরে আসতে পারবে ? পারবে কি নেতা শিমুলকে বোঝাতে। সেটা জানার জন্য ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছবিটি মুক্তি পাচ্ছে ১০ আগস্ট।ছবিতে অন্যান্য
গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন সোনালী চৌধুরী , বিশ্বজিত চক্রবর্তী, দিপঙ্কর দে প্রমুখ।কাহিনী ও চিত্রনাট্য পরিচালকেরই । সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কু মিত্র এবং কল্যান সেন বরাট।প্রযোজনায় তাপসী দাশগুপ্ত কমিউনিকেশন।
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2QMhrUS
Labels:
Entertainment



No comments: