আবারও বড় পর্দায় রাশি
গীতশ্রী রায় নামটা বললে অনেকে হয়তো নাও চিনতে পারেন। কিন্তু যদি ‘রাশি’ নামটা বললে দুই বাংলার মানুষ অনায়াসেই চিনতে পারেন তাকে। ‘রাশি’ সিরিয়ালের রাশি এতটাই জনপ্রিয় ছিলেন যে সবার কাছে তিনি এই নামেই পরিচিত। সেই রাশির আসল নামই গীতশ্রী রায়।
আবারো বড় পর্দায় আসতে যাচ্ছেন রাশি। শীমন্ত চট্টোপাধ্যায় পরিচালিত ‘আমি রাজনীতি চাই না’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি কলকাতা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির ট্রেলার ও পোস্টার প্রকাশিত হয়েছে। ছবিতে স্বপ্না নামের এক মেয়ের চরিত্রে দেখা যাবে গীতশ্রীকে। এতে আরো অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, দুলাল লাহিড়ি, অনিন্দ্য বন্দোপাধ্যায়, দেবেশ রায় চৌধুরী, রামেন রায় চৌধুরী প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন ভাস্কর দেব।
রাশি সিরিয়ালের তুমুল জনপ্রিয় এ অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘জামাই রাজা’ সিরিয়াল নিয়ে। এর আগে তিনি অভিনয় করেছিলেন ঋক চট্টোপাধ্যায় ও বিহান সেনের ‘অন্তর সত্তা’ ছবিতে।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/31aLDgZ
Labels:
Entertainment



No comments: