লিভারে বিষ জমার ফলে কি কি শারীরিক উপসর্গ দেখা দেয়
লিভারের কাজ শরীরে জমে থাকা টক্সিক বা বিষক্রিয়া জমলে তা শরীর থেকে বের করে শরীরের কার্যকারিতা ঠিক রাখা। কিন্তু সেই লিভার যখন ঠিকমত কাজ করে না তখন শরীরে বিষ জমে নানা রোগের উৎপাত শুরু হয়। লিভারে যদি বিষ জমে থাকে তাহলে কিছু উপসর্গ দেখা দেয়। জেনে নেয়া যাক লিভারে বিষ জমলে শারীরিক কোন উপসর্গ দেখা দেয়।
শরীরে অতিরিক্ত ঘাম হলে বুঝতে হবে লিভার ঠিক মতো কাজ করছে না। যেহেতু লিভার শরীরের অন্যতম বড় একটি অঙ্গ এ কারণে অতিরিক্ত গরম হলে লিভার ক্ষতিগ্রস্ত হয়। তখন ঘামের মাধ্যমে শরীর ঠাণ্ডা হয়।
লিভারের কার্যকারিতা ঠিক না থাকলে অতিরিক্ত ক্লান্ত লাগে। তখন মাথা ঘোরানো, দুর্বল লাগা এসব উপসর্গ বেড়ে যায়।
লিভারে টক্সিক জমা হলে ত্বকে সমস্যা দেখা দেয়। সাধারণত যতক্ষণ না ত্বকে কোনও ধরনের ফুসকুড়ি দেখা দেয় তার আগ পর্যন্ত ত্বকের সমস্যা হলে কেউ লক্ষ্য করেন না। ত্বকের সমস্যা বেড়ে গেলে বুঝতে হবে লিভারে কোনও ধরনের সমস্যা হয়েছে। যদি ব্রাশ করার সময় দাঁত দিয়ে রক্ত পড়ে তাহলে বুঝতে হবে লিভারে বিষ জমা হয়েছে।
যদি পিরিয়ড চলাকালীন সময়ে নারীদের হরমোনের ভারসাম্যজনিত সমস্যা হয় তাহলে বুঝতে হবে লিভার ভাল ভাবে কাজ করতে পারছে না। হরমোনের সমস্যা হলে সাধারণত ঘন ঘন মুড পরিবর্তন হয়, ওজন ওঠা-নামা করে এবং মানসিক চাপ বেড়ে যায়। লিভারে টক্সিক জমা হলে মুখে দুর্গন্ধ হয়।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2JZZaCJ
Labels:
Entertainment



No comments: