Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

দাঁত দিয়ে নখ কাটেন?










 ছাড়বেন কীভাবে দাঁত দিয়ে নখ কাটা বা নখ খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই। অভ্যাস না বলে একে বদভ্যাসই বলা ভালো। দাঁত দিয়ে নখ কাটার ফলে, হাতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ক্ষতি হয় দাঁত ও নখের। অনেকে আবার পায়ের নখও কাটেন দাঁত দিয়ে। নখের ভিতর জমে থাকা ময়লা পেটে গিয়ে পেটব্যথা বা পেটের গন্ডগোলের কারণ হয়ে দাঁড়ায়। এতসব ক্ষতিকর প্রভাব থাকলেও, এই সমস্যাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ক্ষতি হতে থাকে নিজেদেরই। জেনে নিন কীভাবে নিজেকে মুক্ত করবেন এই বদভ্যাস থেকে-
অনেকসময় ক্যালশিয়ামের অভাবের কারণে এই সমস্যা হয়। শরীরে ক্যালশিয়ামের অভাব হলে ভিতর থেকে নখ খাওয়ার ইচ্ছা হয়। এই সমস্যা এড়াতে সুষম খাবার খান। আপনার খাদ্যতালিকায় রাখুন দুধ বা ওই জাতীয় ক্যালশিয়ামযুক্ত খাবার।

মাঝেমধ্যে ম্যানিকিওর করান। সুন্দর নখ দাঁত দিয়ে কেটে নষ্ট করার ইচ্ছা করবে বলে মনে হয় না। নখের সৌন্দর্য ছাড়াও ম্যানিকিওরের জন্য খরচ হওয়া টাকার পরিমাণও আপনাকে ভাবাবে।

নিজের মনকে বোঝানোর চেষ্টা করুন। দাঁত দিয়ে নখ কাটা যে খারাপ অভ্যাস তা যতক্ষণ না বুঝতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তা ছাড়া সম্ভব নয়। সময় হয়তো লাগবে, কিন্তু মন থেকে চেষ্টা করলে সবই সম্ভব।
নখ কাটার ইচ্ছা হলেই নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন। নখ নিয়ে না ভাবার চেষ্টা করুন। প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে এই অভ্যাস আপনাকে সাহায্য করবে।

নিম বা গোলমরিচের পেস্ট লাগিয়ে রাখতে পারেন নখে। মুখে হাত গেলেও ওই স্বাদের কারণে আপনিই তা সরিয়ে নেবেন।

যদি দুশ্চিন্তা বা মানসিক চাপ দাঁত দিয়ে নখ কাটার কারণ হয়, তবে চেষ্টা করুন নিজেকে চাপমুক্ত রাখার।










সংগৃহীত 


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2Whf11o

No comments: