Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

হাত লাগালে ত্বকের যত্ন







আমরা সবাই কাজের ঝামেলা আর ব্যাক্তিগত ব্যস্ততার মধ্যে থাকি যে, আমরা নিজেদের সৌন্দর্য ধরে রাখার কাজে অনেক টাকা খরচ করতে পারি প্যাকেটজাত রূপচর্চা সামগ্রী কিনে। কিন্তু সেগুলোর ব্যাবহার কতটুকু সঠিক তা আমরা একবারও ভাবি না। এসব পণ্য আসলে কতটা কার্যকারি, কিম্বা অস্বাস্থকর কী না সেটা ভাবি না। প্যাকেটজাত সৌন্দর্য সামগ্রী আমাদের উজ্জ্বল ত্বকের নিশ্চয়তা দেয় – এটা ভেবে আমরা অনেকেই তা আমাদের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যবহার করে থাকি। কিন্তু তাতে বাস্তবিক অর্থেই আমাদের মুখের ত্বকের বারোটা বাজে।

আমরা প্রায়ই ভুলে যাই–উজ্জ্বল ত্বক আসলে সুস্থ ত্বকেরই বাইরের রূপ। দীর্ঘস্থায়ী উজ্জ্বল ত্বকের নিশ্চয়তা কেবল সুস্থ ত্বকই দিতে পারে, বাইরের ত্বক নয়। বাজারে চালু ত্বক ফর্সা করা ক্রিমগুলি আমাদের ত্বকের বাইরের অংশে কাজ করে। এগুলির রাসায়নিক উপাদান শেষ পর্যন্ত ত্বকের ক্ষতিই করে। রূপচর্চার জন্যে আমাদের হাতে যখন হার্বাল উপাদানের মত বিকল্প ব্যবস্থা রয়েছে তখন কেন এসব রাসায়নিকের ব্যবহার করা? হার্বাল রূপচর্চার জন্য যা যা প্রয়োজন সব রয়েছে আপনার হাতের নাগালেই। আজকে আমি ত্বকের যত্নের জন্য কিছু টিপস দেবো, যা আপনারা বোনেরা রান্না ঘরে পেয়ে যাবেন।

১) গাজর /গাজরের রস :

ত্বকে অক্সিজেন এর অভাব হলে উজ্জ্বলতা হ্রাস পায়। ত্বকে ময়লা জমলে অক্সিজেন প্রবেশ করতে পারে না। গাজরের রস মুখে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা। গাজরের রস নিয়মিত মুখে লাগালে ত্বক সতেজ থাকবে এবং উজ্জ্বলতা বাড়বে।

২) দুধ,লবণ ও লেবুর রস :

প্রাত্যহিক কাজ কর্মের বিভিন্ন সময় ত্বকের ভাঁজে ভাঁজে ধূলাবালি ও ময়লা লেগে বাহ্যিক ময়লা আবরনের স্তর লোমকূপের মাধ্যেম টিস্যু/কোষে জমা হয়। ফলে ত্বকে অক্সিজেন প্রবেশ করেত পারে না। দুধের মধ্যে এক চিমটি লবণ আর লেবুর রস মেশান। এই মিশ্রণটি আপনার ত্বকের লোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করবে।

৩) অ্যাপ্রিকট ও দই অ্যাপ্রিকট :

দৈনন্দিন জীবনে বিভিন্ন অনিয়ম ও ত্বকের কোষে পানিশূন্যতা হলে ত্বক শুষ্ক হয়ে যায়। অ্যাপ্রিকট এবং দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ত্বককে সতেজ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। যদি আপনার ত্বক শুষ্ক হয় তাহলে এর সাথে মধু মিশিয়ে মুখে লাগান।

এগুলোর নিয়মিত ব্যবহারে আপনি নিজেই নিজের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারবেন। আর আমার কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে চাইলে চলে আসুন বেইলী রোডস্থ আমার আন্নাস মেকওভার এ।













সংগৃহীত 


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2WwlfQf

No comments: