গরমে হয়ে উঠুন উজ্জ্বল ও আকর্ষণীয়
পিচগলা এই উষ্ণতম রোদ্দুরের দিন, ঢাকার আকাশে ধূলির রাজ্য- সানবার্ন হতে আর কি-এই বা লাগে? রোদে পোড়া, খুন্তির ছেঁকা, বৃষ্টিভেজা- এরকম নানারকম ভাবেই শরীরের চামড়া হালকা পুড়ে যেয়ে কমিয়ে দেয় লাবন্যতা। ত্বক হয়ে উঠে রুক্ষ। কিন্তু আমরা সবাই চাই আমাদের ত্বক হয়ে থাক কোমল, আকর্ষণীয়। কিন্তু এই রোদে, ধূলার মাঝে তার আর উপায় কোথায়, ফলাফল সেই রোদপোড়া ত্বক।
এতদিন তাই ছিল, তবে এবারে হবে নতুন কিছু। কষ্ট করে ঘণ্টার পর ঘণ্টা আপনাকে সময় ব্যয় করতে হবে না ত্বকের মসৃণতা ফিরিয়ে আনতে। আন্না’স মেকওভার দিচ্ছে আপনাদের সহজ সমাধান।
অ্যালোভেরা গোল্ড থেরাপি : রাতের বেলা ঘরে ফিরে বা সারাদিন এর কাজ শেষ করে ঘুমানোর আগে এটি ব্যবহার করলে বেশি ভালো। নিয়ম গুলো দেওয়া হল.
প্রথমে অ্যালোভেরা ব্লেন্ড করে এর সঙ্গে এক চামচ অ্যালোভেরা পেস্ট আর ঠান্ডা দুধ মুখে ভালো করে ৫ মিনিট ম্যাসাজ করে ঠান্ডা পানিতে রুমাল ধুয়ে তা দিয়ে মুখ মুছতে হবে।
এরপর এক চামচ অ্যালোভেরা পেস্ট নিয়ে সাথে কাচা হলুদ মিক্সড করে মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে মুখ থেকে ম্যাসাজ করে তুলে ঠান্ডা পানিতে মুখ ভালো করে ওয়াশ করতে হবে। এরপর নিজেই বুঝবেন কতটা কুল আর ক্লিন লাগছে।
সারাদিনের ক্লান্তি দূর করে ত্বক হয়ে উঠবে মসৃণ ও উজ্জ্বল। আর আপনি হয়ে উঠুন আরো আকর্ষণীয়। এই বৈশাখী দাবদাহে উপভোগ করুন সবার সপ্রশংসিত দৃষ্টি, “বাহ, দারুণ লাগছে তো।”
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2XyQRkG
Labels:
Entertainment



No comments: