আহা রে সিক্যুয়াল
আহা রে’ শিরোনামের একটি ছবি নির্মাণ করেছিলেন পরিচালক রঞ্জন ঘোষ। এটি তার তৃতীয় ছবি। ছবিটি ওপার বাংলার দর্শক একটাই পছন্দ করেছে যে টানা ৭৫ দিনেরও বেশি প্রেক্ষাগৃহে চলেছে এটি। ‘আহা রে’ ছবির এমন সাফল্যে স্বভাবতই উৎসাহিত পরিচালক। এই উৎসাহ থেকেই ছবির সিকুয়্যাল করার কথা ভাবছেন তিনি। এমনটাই জানা গেছে আনন্দবাজার ডিজিটাল সূত্রে।
খবরে প্রকাশ, সিকুয়্যাল নিয়ে এরই মধ্যে ছবির প্রযোজক ও প্রধান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন পরিচালক। সিকুয়েলের জন্য বিভিন্ন মহল থেকে অনুরোধ এসেছে বলেও জানালেন পরিচালক। ‘আহা রে-২’ তে মূল কাস্টিংয়ে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভ। পাশপাশি অন্য শিল্পীদের দেখা মিলবে।
এ প্রসঙ্গে রঞ্জন বলেন, প্রথম ছবি শেষ হয়েছিল একটা ম্যাজিক দিয়ে। যে ম্যাজিক রাজা এবং বসুন্ধরার চরিত্রকে মিলিয়ে দেয়। দ্বিতীয় ছবি শুরু হবে সেই জায়গা থেকে। এখন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজ়েনস (এনআরসি) নিয়ে যে আবহ তৈরি হয়েছে, তাতে রাজার চরিত্রটি আদৌ কলকাতায় থাকতে পারবে কি না, বা হিন্দু পরিবারে একজন মুসলিম তরুণের থাকা নিয়ে পাড়ার লোকেদের চিন্তাভাবনা— এই জায়গাটা ধরার চেষ্টা করব গল্পে।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2QPU50x
Labels:
Entertainment




No comments: