নতুন ব্যোমকেশে পরমব্রত
নতুন ব্যোমকেশ নিয়ে আসছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন তিনি। ব্যোমকেশ বক্সীর ‘মগ্ন মৈনাক’ নিয়ে নির্মিত হবে ছবিটি। এমনটাই জানা গেছে কলকাতার প্রভাবশালী একটি দৈনিক সূত্রে।
জানা গেছে, নতুন এ ছবিতে ব্যোমকেশকে আধুনিক ভাবে দেখানো হবে। এই ছবির পরিচালক হিসেবে পরমব্রতর নামই উঠে আসছে। আসছে মাস থেকেই শুরু হবে ছবির কাজ। বর্তমানে স্ক্রিপ্টয়ের কাজ চলছে।
এ প্রসঙ্গে পরমব্রত জানান, বাংলা সিনেমার বাজারে এখন তিন জন ব্যোমকেশ! পরিচালক, প্রযোজকের সংখ্যাও তিন। আসলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের স্বত্ব রয়েছে একাধিক প্রযোজকের কাছে। প্রত্যেকেই নিজের মতো ছবি নিয়ে আসছেন। তার উপরে এর আগের সব কয়েকটি ছবিই বাণিজ্যিক ভাবে মোটামুটি সফল। সে চিন্তা থেকেই নতুন ব্যোমকেশকে নিয়ে আসার পরিকল্পনা।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2MsBvgf
Labels:
Entertainment



No comments: