গরমে চুলের যত্ন
উষ্ণতম রোদ্দুরের দিনে রোদে পোড়া বৃষ্টিভেজা স্যাঁতসেঁতে দিনে আমাদের ত্বক ও চুল হয়ে উঠে রুক্ষ ! আমরা ব্যস্ত হয়ে পরি আমাদের ত্বক নিয়ে – কীভাবে ত্বক ভালো রাখা যায়। এর জন্য আমরা অনেক সময় বের করতে পারি। কিন্তু আমরা ভুলে যাই ত্বকের মতো চুলও আমাদের রূপচর্চায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। রোদে ও ধুলায় আমাদের চুল হয়ে উঠে রুক্ষ ! চুলের আগা ফেঁটে যায়। এর ওপর এখনকার আমরা বোনেরা কালার, রিবন্ডিং আরো কত কী করে থাকি। আবার আমরা অনেক বোনেরা হিজাব পরি। এতে চুলে যেমন প্রেসার পরে, ঠিক তেমনি গরমে চুলের গোড়া নরম হয়ে চুল পরা বেড়ে যায়। এখন এই গরমে চুলের যত্ন নিতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় যেমন করা যায় না, তেমনি চুলের যত্ন না নিয়েও থাকা যায় না। তাই সব কিছু চিন্তা করে আপনাদের জন্য এবার কয়েকটি সহজ টিপস দিচ্ছি। আশা করি এগুলো আপনাদের চুলের যত্নে অনেক উপকারে আসবে।
১) তুলসী চায়ের টি ব্যাগ এর লিকার বানিয়ে, সেটা হালকা গরম থাকতেই চুলে ভালো ভাবে মেখে নিতে হবে। এরপর ৫ মিনিট ওভাবে রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করুন। ব্যস হয়ে গেলো ঝটপট সমাধান। ৩/৪ দিন পর পর এটা অ্যাপ্লাই করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন চুলের যত্নে এটা কতটা হেল্পফুল।
২) অ্যালোভেরা পেস্ট করে এর সঙ্গে নারিকেল তেল মিশিয়ে গোসলের ১৫ মিনিট আগে চুলে মাখিয়ে রাখুন। এরপর ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করুন। দেখুন চুল কত ঝলমলে হয়ে উঠেছে।
৩) পুদিনা পাতার রসের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে চুলে লাগান। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ওয়াশ করুন। তখন চুলের সুস্থতা নিজেরাই বুঝতে পারবেন।
চুলের যত্নে এই টিপসগুলো সপ্তাহে অন্তত ২/৩ দিন অ্যাপ্লাই করতে পারলে নিশ্চিত সুফল পারেন আপনারা।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2WUEWjZ
Labels:
Entertainment



No comments: